বান্দরবান আসনে আ. লীগের মনোনয়ন নিলো আরও ৪ প্রার্থী

বান্দরবান প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ২১:৪৩আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৪৩

বান্দরবান বান্দরবান আসন থেকে (৩০০ নম্বর) নির্বাচনের প্রার্থী হতে আজ রবিবার (১১ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের আরও চার প্রার্থী দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন। ঢাকা দলীয় কার্যালয় থেকে তারা এই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে বান্দরবান আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের প্রার্থী নয় জনে দাঁড়ালো।

নতুন চার মনোনয়ন প্রার্থী হলেন— জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, সহসভাপতি শফিকুর রহমান, আঞ্চলিক পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা কাজল কান্তি দাশ।

এর আগে শনিবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকা দলীয় কার্যালয় থেকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) কাজি মো. মজিবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক থুইনি মং মারমা ও জেলা আওয়ামী লীগের নারী সদস্য সুচিত্রা তঞ্চঙ্গ্যা মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আরও পড়ুন...

বান্দরবান আসনে আ. লীগের ৫ প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম