গাইবান্ধায় মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা

গাইবান্ধা প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৮, ২৩:৪১আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২৩:৪৭

গাইবান্ধা জেলা গাইবান্ধা সদর উপজেলার বানিয়ারজানে মাদক উদ্ধার অভিযানে ডিবি পুলিশের উপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা। এ সময় সাইদুল ইসলাম শহিদ নামে এক মাদক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়।
রবিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ মাদক চোরাকারবারিকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, বিকেলে সদরের কামারজানি ইউনিয়নের পারিবয়ার চর এলাকা থেকে শহিদকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় শহিদের কাছ থেকে ১২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ একজন মাদক চোরাকারবারি। গোপন তথ্য পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটকের পর শহিদের দেওয়া তথ্য অনুযায়ী বানিয়ারজান এলাকায় মাদক উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় শহিদকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা ও গুলি চালায় মাদক চোরাকারবারিরা।
পুলিশও পাল্টা গুলি ছুড়লে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয় শহিদ। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
তিনি আরও জানান, আহত দুই পুলিশসহ গুলিবিদ্ধ শহিদকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মাদক চোরাকারবারিদের গ্রেফতারে অভিযান চলছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম