কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সাক্ষাৎকার ২৫ ও ২৬ নভেম্বর

কুমিল্লা প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ২৩:৩০আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:০২

কুমিল্লা-বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু তাহের।

এ শিক্ষাবর্ষে ‘এ' ইউনিটের পরীক্ষায় ২ হাজার ৪২০ জন পাস করে। পাসের হার ১৭.৪৮ শতাংশ। এছাড়া ‘এ' ইউনিটে কোটা থেকে পাস করেছেন ৬৪ জন। ‘বি' ইউনিটে পাসের হার ১৬.৮৫ শতাংশ। কোটা থেকে ৭২ জন। ‘সি' ইউনিটে পাসের হার ৬ শতাংশ। কোটা থেকে ১১ জন। এ বছর ভর্তি পরীক্ষায় ১শ’ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৭৩ নম্বর পেয়ে ‘এ' ইউনিটে প্রথম হয়।

আগামী ২৫ ও ২৬ নভেম্বর উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ইউনিট অনুযায়ী সাক্ষাৎকার নেওয়া হবে। ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত (শুক্র ও শনিবার ব্যতীত) বিভাগগুলোতে ভর্তি অনুষ্ঠিত হবে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ জানুয়ারি।

উল্লেখ্য, গত ৯ ও ১০ নভেম্বর এই তিন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। যেখানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ হাজার ৪১৭ শিক্ষার্থী। ইউনিট ভিত্তিক ফলাফল ও সাক্ষাৎকারসহ বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের