পাহাড়পুর বৌদ্ধবিহারে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে আটক ৫

নওগাঁ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ০৫:০২আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ০৫:১৪

নওগাঁ

নওগাঁর বদলগাছীর পাহাড়পুর বৌদ্ধবিহারে ঘুরতে আসা মেয়েদের উত্ত্যক্ত করায় পাঁচ যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় তাদের পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে আটক করে বদলগাছী থানায় সোপর্দ করা হয়।

আটকৃরা হলো- বদলগাছী থানার উত্তর রামপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মনিরুল ইসলাম (১৬), দেবরাইল গ্রামের মামুনুর রশিদের ছেলে তারেক মনোয়ার (১৫), জয়পুরহাট জেলার পার্বতিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে নয়ন হোসেন (১৭), নুরপুর গ্রামের বিদ্যুতের ছেলে আল এলাহী বারী (১৬) এবং ভগবানপুর গ্রামের জিয়াউল ইসলামের ছেলে জাকির হোসেন (১৫)।

পাহাড়পুর ট্যুরিস্ট ইন্সপেক্টর গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের গয়রা-তেঁতুলিয়া গ্রামের ৬-৭ জন মেয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার দেখে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফিরছিল। এসময় বিহারের পাশে পাঁচ যুবক মেয়েদের পথরোধ করে গায়ে হাত দেয়। পরে মেয়েরা ট্যুরিস্ট পুলিশকে বিষয়টি জানালে পুলিশ তাদের আটক করে।’

তিনি আরও বলেন, ‘ওই যুবকরা প্রাচীর টপকে বিহারে প্রবেশ করে। তাদের কাজ মেয়েদের উত্ত্যক্ত করা। অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।’

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম