বিএনপি নেতা সাখাওয়াত আরেক মামলায় গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ২১:২৭আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ২২:০৭

গ্রেফতার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নাশকতার আরেকটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) তাকে ফতুল্লা মডেল থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন। ফতুল্লার কাশিপুর এলাকার নাশকতার একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

সাখাওয়াত হোসেনের স্ত্রী অ্যাডভোকেট শামীমা খান জানান, উচ্চ আদালত থেকে সাখাওয়াত হোসেন জামিন পেয়েছিলেন। কিন্তু ফতুল্লা মডেল থানার ‘গায়েবি মামলা’য় তাকে আবার গ্রেফতার দেখানো হয়েছে। আদালত ওই মামলায় আগামী ২০ নভেম্বর শুনানির তারিখ ধার্য করেছেন।

তিনি বলেন, ‘আমার স্বামী আগামী নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। এভাবে যদি তাকে মামলায় গ্রেফতার দেখানো হয় তাহলে তিনি নির্বাচনে অংশ নেবেন কীভাবে?’

উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর সোমবার নগরের সায়াম প্লাজা এলাকা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ সাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম