মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ লাশ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১১:০৪আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১১:০৪

কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ বেলাল (৩৫)। সে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালীর (ওয়াকিয়াপাড়া) নুর আহমদের ছেলে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল গ্রামের মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত ব্যক্তি মাদককারবারি ও তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে থানায়।

পুলিশ আরও জানায়, দুই ইয়াবার ব্যবসায়ীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ব্যক্তি গুলিতে নিহত হয়ে থাকতে পারেন।

এ ব্যাপারে ওসি প্রদীপ কুমার দাশ বলেন, শুক্রবার সকালে বাহারছড়ার বড় ডেইল মেরিন ড্রাইভ সড়কের পাশে গুলিবিদ্ধ লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির শরীরে দুটি গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম