বগুড়ায় বেকার নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

বগুড়া প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৮, ১৭:৩৭আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৭:৩৭

বগুড়ায় বেকার নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

বগুড়ায় বেকার নারীদের কর্মস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রবিবার (১৮ নভেম্বর) দুপুরে বগুড়া জেলা পরিষদের অর্থায়নে কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেকার নারীদের মধ্যে এই ৪৪টি সেলাই মেশিন বিতরণ করা হয়। জেলা পরিষদ মিলনায়তনে ওই অনুষ্ঠানে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য এসএম রুহুল মোমিন তারিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন। অন্যান্যের মধ্যে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আছাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, মাফুজুল ইসলাম রাজ, রেজাউল করিম মন্টু, আব্দুল করিম, কাহালু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখনই সরকার গঠন হয়েছে, সারাদেশে সার্বিক উন্নয়ন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনের লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সারাদেশে সুষম উন্নয়নের মাধ্যমে দেশবাসীর আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ সরকার। দেশের মানুষ উন্নয়ন চায়, শান্তি চায়। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে দেশবাসী আবারও নৌকায় ভোট দিবে ইনশাল্লাহ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম