কুমিল্লায় নির্বাচন করতে চান ৪৫ জন

কুমিল্লা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৮, ২২:২০আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২৩:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে গত ৯ দিনে কুমিল্লা জেলা নির্বাচন অফিস থেকে ৪৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ জেলা থেকে সবচেয়ে বেশি সংখ্যক ১৩ জন মনোনয়নপ্রত্যাশী বিএনপি থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এখানে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ৪ জন।

জেলায় আরও  মনোনয়ন ফরম কিনেছেন–  জাতীয় পার্টির ২, জাসদের ১, ২০ দলীয় জোটের ১, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৮, বিএনএফের ১, জাকের পার্টির ১, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ১, খেলাফত মজলিশের ১, ইসলামী ঐক্যজোটের ১, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ১, বাংলাদেশ কল্যাণ পার্টির ১, স্বতন্ত্র প্রার্থী ৮ এবং কোনও দলের নাম উল্লেখ ছাড়া ৩ জন প্রার্থী।

কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে জানান, আওয়ামী লীগ থেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে মো. সারওয়ার হোসেন এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনে নাসিমুল আলম চৌধুরী।

বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইফ মনিরুল হক চৌধুরী, তিনি কুমিল্লা-৬ (আদর্শ সদর) ও কুমিল্লা ১০ (সদর দক্ষিণ- নাঙ্গলকোট-লালমাই) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই-নাঙ্গলকোট) মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে রশিদ আহমেদ হোসাইনী, মো. শফিকুর রহমান ও মো. আবুল কালাম, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, এএফএম  তারেক, রুহুল আমিন ও রেজাউল আহসান। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে রফিকুল ইসলাম মিয়া ও শাহিদা রফিক। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে কামরুল হুদা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম