পাবনার বেড়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

পাবনা প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ০৩:৩৬আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৩:৪৩

পাবনা পাবনার বেড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাবলু (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হাটুরিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছন।

পুলিশ ও এলাকাবাসী জানান, হাটুরিয়া গ্রামে খায়রুল ও আরব আলীর মধ্যে মুখে স্নো মাখা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। সময় আরব আলীর দাদা বাবলু ঘটনাস্থলে গেলে, তাকে লাঠি দিয়ে আঘাত করে খায়রুলের লোকজন। এতে তিনি গুরুত্বর আহত হন। দ্রুত তাকে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহিদ মাহমুদ খান জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খায়রুল ও শাহানা নামের দুই জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। এ ঘটনায় বেড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম