মুন্সীগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ০৯:০০আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৯:০২

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আবুল হোসেন (৫০) নামে একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আবুল হোসেন একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র‍্যাব। বুধবার (২১  নভেম্বর) ভোর ৪টার  দিকে উপজেলার সোনারং এলাকায় এ ঘটনা ঘটে। র‍্যাব-১১ নারায়ণগঞ্জের উপ-পরিচালক মেজর আশিক বিল্লাহ এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল টঙ্গীবাড়ির সোনারং এলাকায় অভিযান চালায়। সোনারং প্রধান সড়কের পাশে আবুল হোসেন তার বাহিনীর ৪-৫ জন সদস্য নিয়ে মিটিং করছিল। তারা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে তারা পালিয়ে গেলে আবুল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ৫০০ পিস ইয়াবা, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। নিহত আবুল হোসেন একজন মাদক ব্যবসায়ী। তার নামে বিভিন্ন থানায় ১৮টি মামলা আছে।  

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান