শীত বাড়ছে শ্রীমঙ্গলে

মৌলভীবাজার প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ০৯:২০আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ০৯:২৬

শীতের তীব্রতায় আগুন পোহাচ্ছেন চা শ্রমিকরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়ে চলেছে শীতের তীব্রতা। শীতের আগমনে শ্রীমঙ্গলের চা বাগানগুলোর শ্রমিকরা শীতবস্ত্রের অভাবে পড়েছেন চরম দুর্ভোগে। বুধবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গলে  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলে আগামীতে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।     

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো.মুজিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার শ্রীমঙ্গলে  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামীতে বৃষ্টিপাত হলে  এই তাপমাত্রা আরও কমতে পারে।’

তিনি আরও বলেন, ‘শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে জনদুর্ভোগ বাড়ছে। তীব্র শীতের কারণে এসব অঞ্চলে ছিন্নমূল মানুষদের বিশেষ করে চা শ্রমিকদের ব্যাপক কষ্ট পোহাতে হয়।’

ফিনলে টি কোম্পানির ভুরভুরিয়া চা বাগানের চা শ্রমিক নির্মল চাষা বলেন, ‘বাগানে শীতের পরিমাণ বেশি। চা বাগানের সকল শ্রমিকরা  সকালের দিকে গাছের পাতা,লাকড়ি কুড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে চলছে। আমরা গরীব মানুষ শীতের কাপড়চোপড় নাই,  কী করবো! আমরার খবর কে লয়। ভোট আইলে মেম্বার,চেয়ারম্যান ও এমপিরা খবর লয়। শীত আইলে কেউ খবর রাখে না।’



 

/এমএফ/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম