নাব্য সংকটে জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ৩ দিন ধরে ফেরি চলাচল বন্ধ

রাজবাড়ী প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৮, ১১:৪৩আপডেট : ২১ নভেম্বর ২০১৮, ১১:৪৫

জৌকুড়া ফেরি ঘাট রাজবাড়ী থেকে পাবনায় যাওয়ার একমাত্র নৌপথ হচ্ছে জেলার ধাওয়াপাড়ার জৌকুড়া থেকে পাবনার নাজিরগঞ্জ নৌরুট। ৯ কিলোমিটার এই নৌরুটে পাবনা জেলার নাজিরগঞ্জ প্রান্তে তিন কিলোমিটার এলাকাজুড়ে চর জেগে ওঠায় গত তিন দিন (১৮ নভেম্বর সকাল থেকে) ধরে এই রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এতে চরম ভোগান্তিতে পরেছেন এই রুটে চলাচলকারী সাধারণ যাত্রী ও যানবাহনের চালকেরা।

এদিকে নাব্য সংকটের জন্য দুঃখ প্রকাশ করে নোটিশ জারি করেছে এই রুটের ফেরি চলাচলের দায়িত্বে থাকা সড়ক ও জনপথ বিভাগ।

১৯৯৬ সালের ১৩ ডিসেম্বর সড়ক ও জনপথ বিভাগের অধীনে যাত্রা শুরু হয়েছিল জৌকুড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচল।এ রুটে চলাচল করে ইউটিলিটি আকারের মাত্র দুটি ফেরি। প্রতিদিন ফেরিগুলোতে কম করে হাজারখানেক ছোটবড় যানবাহন ও কয়েক হাজার সাধারণ যাত্রী পদ্মা নদী পারাপার হন।

ঘাট ইজারাদার প্রতিনিধি মো. সোহেল জানান,কয়েক সপ্তাহ ধরেই নাব্য সংকটে পানি কমে যাওয়ায়  ঝুঁকি নিয়ে ফেরি চলাচল করছিল।এখন পানি একদম কমে যাওয়ায় গত ১৮ নভেম্বর রবিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ইজারাদারকেও লোকসান গুনতে হচ্ছে।

রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে বি এম সাদ্দাম হোসেন জানান, রাজবাড়ী ধাওয়াপাড়ার জৌকুড়া-পাবনা নাজিরগঞ্জ রুটে পদ্মা নদীর পানি কমে যাওয়ায় নাব্য সংকট দেখা দিয়েছে। এ কারণে এ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাট অন্য স্থানে সড়ানোর জন্য ১৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত এ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের