প্রেমের টানে আমেরিকা থেকে বরিশালে সারা মেকিয়েন

বরিশাল প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ০০:২৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০০:৩২

সারা ও অপু প্রেমের টানে আমেরিকা থেকে বরিশালে এসে প্রেমিককে বিয়ে করলেন সমাজকর্মী সারা মেকিয়েন। তিনি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। বর বরিশাল নগরীর কাউনিয়া প্রধান সড়কের খ্রিস্টান কলোনির মাইকেল অপু মণ্ডল। খ্রিস্টান কলোনির রবিন মণ্ডলের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট তিনি। বুধবার (২১ নভেম্বর) বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তারা নগরীর বান্দ রোডের একটি আবাসিক হোটেলে বাসর রাত যাপন করেন।

অপু বাংলা ট্রিবিউনকে জানান, ২০১৭ সালের ১৯ নভেম্বর ফেসবুকে একটি বিতর্ক (ডিবেট) গ্রুপের মাধ্যমে সারার সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে নিয়মিত যোগাযোগ হতো তাদের মধ্যে। কথা হতো ভিডিও কলে। এভাবে কথা বলতে বলতে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তি সম্পর্ক পারিবারিক সম্পর্কে রূপ নেয়। ভিডিও কলে উভয় পরিবারের সদস্যরা কথা বলেন এবং ঘনিষ্ঠ হন।

গত সেপ্টেম্বর-অক্টোবরের দিকে সারা এবং অপু উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে করতে অপু আমেরিকায় যাওয়ার সুযোগ না পেলেও ভিসা প্রসেসিং করে গত ১৯ নভেম্বর সারা বাংলাদেশে আসেন। ওইদিন ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে অপুর সঙ্গে সারার প্রথম সরাসরি সাক্ষাৎ হয়। ওইদিনই তাকে নিয়ে বরিশালের উদ্দেশে রওনা হন অপু। ২০ নভেম্বর বরিশালে এসে পৌঁছলে ক্যালিফোর্নিয়ার নাগরিক সারাকে ফুলের শুভেচ্ছা জানায় অপুর পরিবার।

অপুর মেজ বোন স্কুলশিক্ষিকা সুমা রুৎ মণ্ডল জানান, সারা মেকিয়েন খ্রিস্টান ধর্মাবলম্বী। তারাও খ্রিস্টান ধর্মাবলম্বী। বাঙালি রীতি মেনে গত বুধবার গায়ে হলুদ এবং আংটি পরানোসহ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। বুধবার তাদের আশীর্বাদ করেন চার্চের ফাদার। বিয়ের দুই দিনের আনুষ্ঠানিকতার সময় সারা শাড়ি পড়েন। তিনি ভাঙা ভাঙা বাংলা বলতে পারেন। এ দেশের মানুষের ভালোবাসা এবং আন্তরিকতায় সারা মুগ্ধ।

ওয়ার্ড কাউন্সিলর একেএম মোর্তুজা আবেদীন বলেন, আমেরিকার একটি শিক্ষিত মেয়ে স্বেচ্ছায় ভালোবেসে বাংলাদেশের বরিশালে এসে তুলনামূলক কম শিক্ষিত ছেলেকে বিয়ে করেছেন– এতে তিনিসহ বরিশালবাসী আনন্দিত।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের