গোপালগঞ্জে মাদকসহ ৮ জন গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ নভেম্বর ২০১৮, ১৩:৩৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ১৩:৩৮

গোপালগঞ্জ

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৩ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।

কাশিয়ানী খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান জানান, মাদক বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী উপজেলার রাজপাট পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৮ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজাসহ সাংবাদিক পরিচয় দানকারী জাহিদ হাসান (৩৫) ও মো. নয়ন শেখকে (২৮) গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ হাসান মুকসুদপুর উপজেলার হরিণাহাটি গ্রামের মৃত আবতাব মিয়া এবং মো. নয়ন শেখ একই উপজেলার তারাইল গ্রামের মো. শহিদ শেখের ছেলে। এছাড়া মাদকসহ বিভিন্ন মামলার তিন জনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, টুঙ্গিপাড়া থানা পুলিশ দুই জন ও মুকসুদপুর থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এরা বিভিন্ন মামলার আসামি।

এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম