সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১১:২৪আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১১:৩২

বাঁধ ভেঙে প্লাবিত সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে হাইলচর   ও চাকলা নামে দু’টি গ্রাম প্লাবিত হয়েছে। এসময় দুই গ্রামের শতাধিক ছোট-বড় মৎস্য ঘের তলিয়ে গেছে। শুক্রবার (২৪ নভেম্বর) গভীর বেড়িঁবাধ ভেঙে এ ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, ‘বেড়িবাঁধটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় ছিল। পানি উন্নয়ন বোর্ডকে বারবার বলা হলেও তারা কোনও ভ্রুক্ষেপ করেনি। শুক্রবার গভীর রাতে কপোতাক্ষ নদীর প্রবল জোয়ারের চাপে বাঁধটি ভেঙে যায়। নদীর পানি ঢুকে দুই গ্রাম প্লাবিত ও শতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে।’

চলছে বাঁধ নির্মাণের কাজ তিনি আরও জানান, ‘বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ডকে বলা হলেও তারা এখনও পর্যন্ত ঘটনাস্থল পরিদর্শন করেনি। এলাকবাসিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কপোতাক্ষের প্রবল জোয়ারের চাপে সেটি সম্ভব হচ্ছে না। দ্রুত বাঁধটি সংস্কার না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।’

সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, ‘ঘটনাটি জানার পর আমি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি । একইসঙ্গে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী