হিলিতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

হিলি প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১৩:৫৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ১৩:৫৯

হিলিতে মাদক সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

দিনাজপুরের হিলিতে মাদক সেবনের দায়ে দুই জনকে দেড় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৪ নভেম্বর) দুপুর ১টায় হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম তাদের এই কারাদণ্ড প্রদান করেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলো- হিলির সিপি রোডের মুন্সিপাড়া গ্রামের আকবর মুন্সির ছেলে গোলজার মুন্সি (২৭), হিলির ধরন্দা এলাকার ফুলবর রহমানের ছেলে জুয়েল হোসেন (২৫)। এরা দীর্ঘদিন ধরে মাদকসেবনের পাশাপাশি চুরির সঙ্গেও নিয়োজিত ছিলো।

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ মাদক সেবনের দায়ে গোলজার ও জুয়েল নামের দুই মাদকসেবীকে আটক করে তাদের আমার কাছে উপস্থাপন করলে মাদকসেবনের দায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ এর খ ধারা মোতাবেক তাদের দুই জনকে দেড় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, সকালে পুলিশের একটি বিশেষ টহল দল মাদক সেবনরত অবস্থায় গোলজার ও জুয়েল নামের দুই মাদকসেবীকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নিকট উপস্থাপন করলে আদালত তাদের প্রত্যেককে দেড় মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাদের দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের