নওগাঁর সীমান্ত এলাকা থেকে ১ ছাত্রকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
২৪ নভেম্বর ২০১৮, ১৯:৪৫আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২০:১০

নওগাঁ নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে জাকিরুল ইসলাম নামে এক এইচএসসি পরিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। জাকিরুল ইসলাম উপজেলার উত্তর পাতাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে । সে সাপাহার আল হেলাল ইসলামি একাডেমির এইচএসসি পরিক্ষার্থী।

বিএসএফের বরাত দিয়ে আদাতলা বিওপির কম্পানি কমান্ডার নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে জাকিরুল ঔষধ কেনার কথা বলে ভারতীয় সীমান্তের ২৪৪ নম্বর ফিলার এলাকা দিয়ে অভ্যন্তরে একটি গ্রামে ঢুকে পড়ে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করে বিএসএফ।’

তিনি আরও বলেন, ‘জাকিরুলকে ফেরাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনও কোনও সাড়া মেলেনি।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ