কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় মাসুদ (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫নভেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের ভাংগাবটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর সহকারী সহকারী উপপরিদর্শক (এএসআই) মো.আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মাসুদ কুষ্টিয়ার সদর উপজেলার পুর্ব মজমপুর এলাকার মুশারফ হোসেনের ছেলে।
এএসআই মো.আব্দুল আজিজ জানান, রবিবার সকালে মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি পরিবহন মোটরসাইকেল আরোহী মাসুদকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।








