নির্বাচন কমিশনকে সকলের আস্থা অর্জন করতে হবে: মওদুদ আহমদ

নোয়াখালী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৮, ০৯:১১আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ০৯:১৫

মনোনয়নপত্র জমা দিচ্ছেন মওদুদ আহমেদ নির্বাচন কমিশনকে সকলের আস্থা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানোনয়ন পত্র জমা দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘সকলে নিরপেক্ষভাবে সঠিক এবং সুষ্ঠু দায়িত্ব পালন করলে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।’ 

ব্যারিস্টার মওদুদ আহমদ মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে যোগদান করার মানে হচ্ছে ধানের শীষে জোয়ার এসে গেছে। আওয়ামী লীগের নেতারা বিএনপি ও গণফোরামে যোগ দেওয়ার অর্থ তাদের জনপ্রিয়তা নেই।’

তিনি আরও বলেন, ‘বিচারপতি আবদুল আজিজ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তাকে ছুটি নিতে বাধ্য করা হয়েছিল। বর্তমান প্রধান নির্বাচন কমিশনারের আত্মসম্মান থাকলে, অনেক আগেই তিনি পদত্যাগ করতেন। সরকারি দলের আস্থা এক জিনিস আর বিরোধী দলের আস্থা অর্জন করা অন্য জিনিস। সুতরাং দেখতে হবে তিনি বিরোধী দলের আস্থা অর্জন করতে পেরেছেন কিনা। এখন পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এ কমিশন একটি কাজও করেননি। তাদের আইন অনুযায়ী তারা যেটা করতে পারতেন তা তারা করছেন না। একটা নিরপেক্ষ কাজ করে দেখাতে পারতেন, তারা নিরপেক্ষভাবে কাজ করছেন। নির্বাচন কমিশন এখন পর্যন্ত যা কিছু করেছেন তা সরকারের জন্য করছেন। তাহলে তাদের ওপর সাধারণ মানুষের আস্থা থাকবে কি করে। ড. কামাল হোসেনও বলেছেন, আমরা বলি একমাস কেন, তিনি নির্বাচনের এক সপ্তাহ আগেও পদত্যাগ করতে পারেন। নির্বাচন কমিশনের ওপর আমাদের আস্থা নেই। এটা আমরা আগে থেকে বলে আসছি। আজকে যদি ভারত বা অন্য কোনও দেশে নির্বাচন কমিশনারের ওপর অনাস্থা দিত, তাহলে বিতর্ক ওঠার সঙ্গে সঙ্গে তিনি পদত্যাগ করতেন। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, আমাদের দেশে সে ধরনের আত্মসম্মানবোধ সম্পন্ন ব্যক্তির খুবই অভাব। বর্তমান নির্বাচন কমিশন যদি পদত্যাগ করতে না চায়, তিনি সম্মানের সঙ্গে ছুটির আবেদন করে এক মাসের জন্য দেশের বাইরে চলে যেতে পারেন। যে আস্থা অর্জন করতে পারেনি, তার ওই পদে থাকার নৈতিক কোনও অধিকার নেই।’

তিনি আরও বলে, ‘বিচারিক আদলতটা চুড়ান্ত আদালত নয়। বিচারিক আদালতে দুই বা ততোধিক বছর দণ্ডপ্রাপ্ত হলে নির্বাচন করতে পারবে না, সেটা সঠিক নয়। কারণ, যখন কেউ আপিল ফাইল করে, সেটা কন্টিনিউশন অফ ট্রায়াল টাইম হিসেবে ধরা হয়। বিচারিক আদালত হলো নিম্নতম আদালত। তার ওপর উচ্চ আদালত আছে। এরপর  আপিল বিভাগ আছে। আপিল বিভাগ হচ্ছে শেষ আদালত।’

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুল হাই সেলিম, সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবদল দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান টিপু, পৌর যুবদলের সভাপতি শওকত হোসেন ছগির, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও বসুরহাট পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের