সব কর্মীর দায়িত্ব শেখ হাসিনার উন্নয়নের বাণী সবার কাছে পৌঁছে দেওয়া: শেখ তন্ময়

বাগেরহাট প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৭

বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় বাগেরহাট-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ তন্ময় বলেছেন, ‘দেশের দৃশ্যমান উন্নয়ন দেখলে মানুষ অবশ্যই নৌকায় ভোট দেবে। এরপরও প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তাদের বোঝাতে হবে। সাধারণ মানুষ যেন কোন ভুল না করে বসে। সব কর্মীর দায়িত্ব শেখ হাসিনার উন্নয়নের বাণী সবার কাছে পৌঁছে দেওয়া।’

সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট পৌরসভা অডিটরিয়ামে অনুষ্ঠিত জেলা শ্রমিক লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শেখ তন্ময় বলেন, ‘ভালো আচরণ দিয়ে সবার মন জয় করা সহজ। তাই সব নেতাকর্মীকে সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এতে তার ব্যক্তিগত সুনামের পাশাপাশি দলের সুনামও বৃদ্ধি পাবে।’

জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম-সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা ফরিদা আক্তার লুচি, শেখ ফিরোজুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খাঁন আবু বকর সিদ্দিক, তাঁতী লীগের জেলা আহ্বায়ক আব্দুল বাকী তালুকদার প্রমুখ। বর্ধিত সভায় শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম