উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে নবজাতকের লাশ উদ্ধার, আটক-২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:১১আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:১৯

কক্সবাজার

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাসহ দুই জনকে আটক করে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলো- উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের ৪৮ নাম্বার সেডের বাসিন্দা মনোয়ারা বেগম (২৫), তার এমআরসি ১২৯২ ও (স্থানীয়) নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের জলপাই পাড়ার বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (২৬)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে, আটক দুজনকে রিমান্ডের আবেদন করা হবে।’

রোহিঙ্গাদের সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে উখিয়া কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের টয়লেটে সদ্যজাত শিশুর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।

পুলিশের ভাষ্য, দীর্ঘ দিন ধরে রোহিঙ্গা নারী মনোয়ার সঙ্গে স্থানীয় ইসমাইলের পরকীয়া সর্ম্পক ছিল। তাদের এই সম্পর্কে রোহিঙ্গা নারী গর্ভবতী হয়। এক সময় ভূমিষ্ট হওয়ার পর শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনা সত্যতা নিশ্চিত করে উখিয়া কতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ  (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বিষয়টি পুলিশ তদন্ত করছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী