সরকার পরিবর্তন হলে চলমান উন্নয়ন থমকে দাঁড়ায়: সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ১৯:০৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৮

বক্তব্য রাখছেন আসাদুজ্জামান নূর (ছবি– প্রতিনিধি)

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘চলমান উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে হলে বর্তমান সরকারকেই আবার ক্ষমতায় আনতে হবে। সরকার পরিবর্তন হলে চলমান উন্নয়ন থমকে দাঁড়ায়।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠে প্রান্তপল্লী ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘একসময় মালয়েশিয়ার ছাত্ররা আমাদের দেশে পড়তে আসতো। আর আজ তারা এত উন্নত যে, ওই দেশে এখন আমাদের ছেলেমেয়েরা চাকরি করতে যায়। মালয়েশিয়ায় ঘন ঘন সরকার পরিবর্তন হয় না। ওই দেশের সরকারপ্রধান মাহাথির মোহাম্মদ একটানা ২১ বছর ক্ষমতায় ছিলেন।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি সিঙ্গাপুরের দিকে তাকাই, সেখানেও একই অবস্থা, ঘন ঘন সরকার পরিবর্তন হয় না। এজন্য তাদের উন্নয়ন থেমে থাকে না। বিশ্বে উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে তারা।’

প্রান্তপল্লী ক্লাবের সভাপতি রমেন্দ্র বর্ধন বাপীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি প্রকৌশলী শফিকুল আলম ডাবলু, প্রান্তপল্লী ক্লাবের উপদেষ্টা জোনাব আলী প্রমুখ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম