কেরানীগঞ্জে জাল টাকাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৬আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:১২

কেরানীগঞ্জ ঢাকার কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুজনকে আটক করেছে র‌্যাব-১০। আটককৃতরা হচ্ছেন মো. নুর ইসলাম (২২) ও মো. বাদল খান (৩৬)। আটককৃত দুজনের কাছ থেকে র‌্যাব সদস্যরা  জাল এক লাখ ছয় হাজার টাকা এবং জাল টাকা বিক্রিত এক লাখ ৪০ হাজার ৫শ’ আসল টাকা উদ্ধার করে।

র‌্যাব-১০-এর কেরানীগঞ্জ কোম্পানি কমান্ডার মো. আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা চৌধুরী এলাকায় লাইজু আকতারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ভাড়াটিয়া মো. নুর ইসলামকে আটক করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী তার ঘর থেকে ৫৬টি এক হাজার টাকার জাল নোট এবং জাল টাকা বিক্রিত ১ লাখ ৪০ হাজার ৫শ’ আসল টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, পরে আটক নুর ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী বিকালে সাভার থানার গেন্ডাবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. বাদল খান নামে অপর এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ৫০টি এক হাজার টাকার  জাল নোট উদ্ধার করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ ও সাভার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম