অবৈধভাবে দেশে প্রবেশের সময় সীমান্ত থেকে বাংলাদেশি আটক

হিলি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৫৮

হিলি সীমান্ত (ফাইল ফটো)

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের দায়ে আমাষু চন্দ্র রায় (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি একইভাবে এর আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বৃহস্পতিবার রাতে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের পার্শ্বের এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। তিনি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার পুরিয়ালপুর গ্রামের ভগবত চন্দ্র রায়ের ছেলে।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা বাংলা ট্রিবিউনকে জানান, গতকাল রাতে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের পাশ্ববর্তী এলাকা দিয়ে ওই ব্যাক্তি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে কর্তব্যরত বিজিবি সদস্য তাকে আটক করে। এসময় আটক মোস্তফা দেশে প্রবেশের পাসপোর্টসহ বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেননি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, একইভাবে কিছুদিন পূর্বে পাশ্ববর্তী সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে গিয়েছিলেন।

আটক মোস্তফার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান