ব্রিজ সংস্কারের কারণে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি কমেছে

হিলি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৪৮আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫১

হিলি স্থলবন্দর (ফাইল ফটো) ভারতে ফারাক্কা ব্রিজ সংস্কারের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি অর্ধেকে নেমে এসেছে। আগে বন্দর দিয়ে পেঁয়াজ, পাথরসহ বিভিন্ন পণ্যবাহী দুইশ থেকে আড়াইশ ট্রাক বন্দরে ঢুকতো। বর্তমানে ব্রিজ সংস্কারের কারণে তা ১ শ ট্রাকে দাঁড়িয়েছে। গত ৪ ডিসেম্বর থেকে ভারতে ফারাক্কা ব্রিজ সংস্কার কাজ শুরু হওয়ায় বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য অর্ধেকে নেমে এসেছে।
হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, ভারতের ভেতর ব্রিজ সংস্কার কাজ চলার কারণে ভারতীয় রফতানিকারকরা খুব বেশি পণ্য রফতানি করতে পারছেন না। ব্রিজের সংস্কার কাজ শেষ হলে বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হবে।
হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে আগে পেঁয়াজ, পাথর, খৈলসহ বিভিন্ন পণ্যবাহী দুশ থেকে আড়াইশ ট্রাক প্রবেশ করতো। বর্তমানে গত দুদিন থেকে বন্দর দিয়ে পণ্যবাহী ট্রাক প্রবেশের সংখ্যা ১শ থেকে ১শ ২০ ট্রাকে দাঁড়িয়েছে। এতে সরকারের রাজস্ব আহরণ যেমন কমেছে তেমনি বন্দর কর্তৃপক্ষও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের