নির্বাচনে পরাজয় মানে বিএনপি-জামায়াতের অস্তিত্ব শেষ: শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ০৮:২০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭

শেখ হেলাল উদ্দীন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন বলেছেন, ‘এই নির্বাচনে পরাজয় মানে বিএনপি জামায়াতের অস্তিত্ব শেষ। এটা জেনেই তারা নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে। সব নেতাকর্মীকে মনে রাখতে হবে আওয়ামী লীগ পরাজিত হলে ২০০১ সালের চেয়ে অবস্থা আরও খারাপ হবে।’

শনিবার (৮ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সেমিনার কক্ষে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে, ঘর ঠিক থাকলে, দল ঠিক থাকলে ইনশাআল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি কারও নেই।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা ভালো থাকবেন। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ ভালো থাকবে না। তাই নৌকাকে বিজয়ী করে আপনারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এ বর্ধিত সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকন, আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, মোড়েলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল হক তালুকদার, সাবেক পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম খান, মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল হোসেন তার বক্তৃতায় বলেন, ‘দেশ আজ দুটি ভাগে বিভক্ত। এক ভাগে রয়েছেন শেখ হাসিনা আর আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। অন্যপক্ষে রয়েছে বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধী শক্তি। যারা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের