সবার মুখে হাসি ফোটাতে নৌকায় ভোট চাই: মতিয়া চৌধুরী

শেরপুর প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৮, ২৩:৩৮আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২৩:৪০

নির্বাচনি জনসভায় মতিয়া চৌধুরী নিজেকে জনগণের ভালোবাসার কাঙাল উল্লেখ করে সবার মুখে হাসি ফোটাতে নৌকায় ভোট চেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী। সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজার মাঠে প্রথম নির্বাচনি জনসভায় তিনি ভোট চান এলাকাবাসীর কাছে।
মতিয়া চৌধুরী বলেন, ‘ভোটই একমাত্র আমার শক্তি। আল্লাহর রহমত আর আপনাদের দোয়ার বরকত, এ নিয়েই আমি এগুতে চাই। আমি বাড়ি-গাড়ির দিকে যাইনি। বঙ্গবন্ধু যেমন বলছেন যে, আমি বাংলাদেশের মানুষের ভালোবাসার কাঙাল। তেমনি আমিও আপনাদের ভালোবাসার কাঙাল।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সবার মুখে হাসি ফোটাতে চাই এবং সেজন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাই। নৌকায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। শিক্ষা-দীক্ষার আলোকে যেন বাংলাদেশ হেসে উঠে, ভেসে উঠে, বিশ্বের দরবারে জায়গা করতে পারে। সেজন্য আপনাদের সমর্থন শেখ হাসিনাকে জানান, নৌকাকে জানান, আমাকে জানান। এ সময় মতিয়া চৌধুরী কাকরকান্দি ইউনিয়নে তার সময়ে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল।

/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম