নওফেলের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক সচিবের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ ডিসেম্বর ২০১৮, ২৩:২৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৯

চট্টগ্রাম চট্টগ্রাম-১০ (কোতোয়ালি) আসনের নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক সচিব আবু জাকি। বুধবার (১২ ডিসেম্বর) বিকাল ৫টায় নগরীর চশমা হিলস্থ নওফেলের বাসায় আবু জাকি তার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আবু জাকি আসন্ন নির্বাচনে জামায়াত সঙ্ঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে কিনা তা জানতে চেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন নওফেল।

বৈঠক শেষে নওফেল সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাৎকালে আবু জাকি জানতে চেয়েছেন, “আসন্ন নির্বাচনে জামায়াত সঙ্ঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতে পারে কিনা?” আমি তাকে বলেছি, জামায়াত এখন বিএনপির সঙ্গে একীভূত হয়ে গেছে। বিএনপির সঙ্গে থেকে তারা সঙ্ঘাতময় পরিস্থিতি সৃষ্টি করতেও পারে।

‘জাকি আরও জানতে চেয়েছেন, “কারাগারে থাকা বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনের প্রতি আমাদের কোনও সহানুভূতি আছে কিনা?” আমি বলেছি, এটি আদালতের বিষয়। এ বিষয়ে আমাদের কোনও বক্তব্য নেই।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান