নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: আব্দুর রাজ্জাক

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৪৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২২:০০

বক্তব্য রাখছেন আব্দুর রাজ্জাক (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের নৌকার প্রার্থী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘মানুষের যে ভালোবাসা ও আগ্রহ দেখা যাচ্ছে, তাতে মনে হয়, এবার নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও গ্রামীণ অবকাঠামো খাতে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, কল্পনার বাইরে। কাজেই এই উন্নয়নের ধারাকে আরও গতিশীল করতে আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে মানুষ নৌকায় ভোট দেবে।’

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী কলেজিয়েট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এবারের নির্বাচন স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী নির্বাচন। এ নির্বাচনে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে এবং উন্নয়ন ও শান্তির পক্ষে সবাই থাকলে এবারও নৌকার বিজয় সুনিশ্চিত।’

ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জুর সভাপতিত্বে কর্মিসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– টাঙ্গাইলের সংরক্ষিত আসনের এমপি মনোয়ারা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, পৌরমেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের