আজ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৪৭তম শাহাদাত বার্ষিকী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৮, ০০:২৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:৩২

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আজ ১৪ ডিসেম্বর। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৪৭ তম শাহাদাত বার্ষিকী। ৪৭ বছর আগে দেশ শত্রুমুক্ত হওয়ার ২দিন আগে ৭ নম্বর সেক্টরের অধীন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর পাদদেশ রেহাইচরে সম্মুখযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে বীরের মত নিহত হন জাতির এ সূর্য সন্তান।

তার শেষ ইচ্ছানুযায়ী পবিত্র সোনামসজিদ প্রাঙ্গণে ৭ নম্বর সেক্টরের প্রথম সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের পাশে তার লাশ দাফন করা হয়।

তার শাহাদাত বার্ষিকীতে মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট ও জেলা প্রশাসন রেহাইচরে অবস্থিত বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পার্ঘ অর্পণ, সোনামসজিদ প্রাঙ্গণে তার কবরস্থলে কোরআনখানি, আলোচনাসভা ও দোয়া মাহফিল এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া, আলোচনা সভা ও গণকবর জিয়ারত কর্মসূচি  হাতে নিয়েছে। 

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের মেধাবী ছেলে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ৭১’সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে পাকিস্তানি সামরিক বাহিনী ত্যাগ করে জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে ভারতের মালদহ জেলার মোহদিপুরে অবস্থিত মুক্তিবাহিনীতে যোগ দেন। পরবর্তীতে  মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের অধীন চাঁপাইনবাবগঞ্জে সাহসিকতার সঙ্গে তিনি দায়িত্ব পালন করেন।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের