মুক্তিযোদ্ধা তারামন বিবি স্মরণে কুড়িগ্রামে শোকসভা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:২৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৭:২৩

মুক্তিযোদ্ধা তারামন বিবি স্মরণে কুড়িগ্রামে শোকসভা

সদ্য প্রয়াত বীর প্রতীক তারামন বিবি স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে। শনিবার (১৫ ডি‌সেম্বর) দুপুরে জেলা শহরের নাজিরা এলাকায় উত্তরবঙ্গ জাদুঘরে এই শোকসভা অনু‌ষ্ঠিত হয়।

এসময় বক্তারা বীর প্রতীক তারামন বিবির যুদ্ধদিনের কথাসহ তার কর্মময় জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ কুড়িগ্রাম এর উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্ধা অধ্যপক আব্দুস সবুর ফারুকী, হারুন অর রশিদ লাল, আকরাম হোসেন, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, উত্তরবঙ্গ জাদুঘরের মূল উদ্যোক্তা অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ, সাধারণ সম্পাদক দুলাল বোস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।

প্রসঙ্গত, বীর প্রতীক তারামন বিবির আসল নাম তারামন বেগম। তার জন্ম কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার কাচারিপাড়ায়। তার বাবার নাম আবদুস সোহবান এবং মায়ের নাম কুলসুম বিবি। তার স্বামীর নাম আবদুল মজিদ। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। মুক্তিযুদ্ধের সময় ১১নম্বর সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীর জন্য রান্না, তাদের অস্ত্র লুকিয়ে রাখা,পাকিস্তানি বাহিনীর খবর সংগ্রহ করাসহ সম্মুখযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধে সাহসিকতাপূর্ণ অবদানের জন্য ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করে। ৩০ নভেম্বর দিবাগত রাত দেড়টার দিকে নিজ বাড়িতে শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা যান। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান