হাটহাজারীতে ইট তৈরির রোলারে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ডিসেম্বর ২০১৮, ১৮:৫২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:২১

দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ যায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ইট তৈরির মেশিনের রোলারে পেঁচিয়ে মো. মুরাদ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ ডিসেম্বর) সকালে ওই উপজেলার মির্জাপুর ইউনিয়নের চিশতিয়া অটো ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুরাদ ময়মনসিংহ জেলার তারা মিয়ার ছেলে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

ওসি বেলাল উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই শ্রমিকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, ইট তৈরির মেশিনে পেঁচিয়ে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ আমরা খতিয়ে দেখছি।’

ওই ইটভাঁটায় কর্মরত শ্রমিক ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুরাদ সকাল ৯টার দিকে অসাবধানতাবশত ইট তৈরির মেশিনের রোলারে পেঁচিয়ে যায়। গুরুতর আহত হয়ে সেখানেই তার মৃত্যু হয়। রোলারে পেঁচিয়ে তার শরীর ক্ষত-বিক্ষত হয়ে যায়।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম