নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়াবো না: গয়েশ্বর চন্দ্র

কেরানীগঞ্জ প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:০৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:০৬

নির্বাচনি প্রচারে গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘দেশে গণতন্ত্র উদ্ধারের জন্য আমরা নির্বাচনের মাঠে নেমেছি। কারও হুমকিতে আমরা ভীত নই। লাশ হয়ে যাবো তবু নির্বাচনের মাঠ থেকে সড়ে দাঁড়াবো না।’
তিনি বলেন, ‘দেশে আজ কোনও গণতন্ত্র নেই। মানুষের কথা বলার মতো কোনও অধিকার নাই। মানুষের বাক স্বাধীনতা আজ হরণ করা হয়েছে। সারা দেশেই বিএনপির প্রার্থী ও তাদের গাড়ি বহরে হামলা করা হচ্ছে।’ রবিবার (১৬ ডিসেম্বর) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ কামুচান শাহ মাজারের সামনে বিজয় র‌্যালি শেষে এ কথা বলেন তিনি।
উপস্থিত বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের দিন আপনারা বিএনপির অতন্ত্র প্রহরী হয়ে ভোটকেন্দ্র পাহারা দেবেন। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমেই আমরা গণতন্ত্রকে উদ্ধার করবো।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিম উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা সুলতান নাসের, জয়নাল আবেদিন বাবুল, আবু সেলিম চৌধুরী সেলিম, ঢাকা জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল কবীর পল, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ওমর শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, আগানগর ইউনয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী আসাদ খান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ ও জিনিজিরা ইউনিয়ন যুবদলের সভাপিত মামুন প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের