চাটমোহরে বিএনপির প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

পাবনা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১০:০৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১০:১২

পাবনা পাবনার চাটমোহরে বিএনপির প্রচার মাইক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এসময় মারধর করা হয়েছে প্রচারক রতন খন্দকারকে। রোববার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম অভিযোগ করে জানান, ‘সন্ধ্যার পর চাটমোহর পৌর সদরে মাইকিং এর মাধ্যমে ধানের শীষের প্রচার করছিলেন প্রচারক রতন খন্দকার। প্রচারের গাড়িটি পৌর সদরের জিরো পয়েন্ট দিয়ে যাওয়ার সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন দেওয়ার নাম করে প্রচারগাড়ি আটকে দুটি মাইক ও প্রচার সরঞ্জাম ভাঙচুর করে। এ সময় প্রচারক রতন খন্দকারকে মারধর করে তারা।’

আশরাফুজ্জামান হালিম আরো জানান, ‘এ ঘটনার বিষয়টি প্রাথমিকভাবে সহকারি রিটার্নিং অফিসার ও থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দেওয়া হবে।’

এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম জানান, ‘এ অভিযোগ সঠিক নয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমার জানা নাই। বিএনপির এটা অভ্যাসে পরিণত হয়েছে। কিছু হলেই তারা আওয়ামী লীগকে দোষ দেয়।’

সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার বলেন, ‘মৌখিকভাবে বিষয়টি আমি জেনেছি। তাদের লিখিত জানানোর জন্য বলা হয়েছে। তারপরও ঘটনা খতিয়ে দেখতে এবং কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ নাসির উদ্দীন জানান, ‘বিএনপির পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম