পুলিশের ট্রলারডুবি: নিখোঁজ কনস্টেবলের লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:২৩

পটুয়াখালী মাদকবিরোধী অভিযানে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গহিনখালী নদীতে ট্রলারডুবির ঘটনায় ১৩ ঘণ্টা পরে নিখোঁজ পুলিশের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মো. ফিরোজ রাঙ্গাবালী থানার কনস্টেবল। এর আগে গতকাল রবিবার রাত ৮টার দিকে পুলিশের ট্রলারে ও  মাছ ধরা ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ট্রলারডুবির এই ঘটনা ঘটে।

রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ জানান, ‘গতকাল রাতে রাঙ্গাবালী মাদকবিরোধী অভিযানের সময় গহিনখালী নদীতে পুলিশের ট্রলারের সঙ্গে একটি ফিশিং বোটের ধাক্কা লাগে। এ সময় পুলিশের ট্রলারটিতে তিন পুলিশ সদস্য ছিলেন। আহত এএসআই মো. ইয়াসিন ও কনস্টেবল মো. মিজানকে উদ্ধার করে গলাচিপা হাসপতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ পুলিশ ফিরোজের লাশ ও সঙ্গের অস্ত্র আজ গহিনখালী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে