রাজাকারের দোসররা গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে: রেলমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭

কুমিল্লায় নির্বাচনি প্রচারণায় রেলমন্ত্রী মো. মুজিবুল হক রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘রাজাকারের দোসররা গুজব রটিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। তারা সব সময় অপপ্রচারে লিপ্ত। এরা একেক সময় একেক রূপ ধারণ করে। সাধারণ মানুষের সঙ্গে কোনও প্রকার সম্পর্ক নেই। এরা জনগণ থেকে বিচ্ছিন্ন। জনগণের কাছে ভোট চাওয়ার মতো কোনও প্রকার অর্জন নেই। নিষিদ্ধ একটি দল এখন আপনাদের কাছে ভোট চাইতে এসেছে এদের নিজেদের কোনও মার্কা নেই। তারা অন্যদলের মার্কা নিয়ে নির্বাচনে মাঠে নেমেছে।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছে। যারা মানুষের বিপদে এগিয়ে আসেনি, যারা গত ১০ বছর মানুষের সঙ্গে কোনও প্রকার সম্পর্ক রাখেনি তাদের কী কারণে ভোট দেবেন? যারা চৌদ্দগ্রাম থেকে নির্বাচিত হয়ে চৌদ্দগ্রামের মানুষের সঙ্গে বেঈমানী করেছে তাদের চৌদ্দগ্রামবাসী প্রত্যাখান করেছে। তারা ভোট পাওয়ার মতো কোনও প্রকার যোগ্যতা রাখে না। তাই চৌদ্দগ্রামের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।’

পথসভায় আরও বক্তব্য রাখেন এলজিইডির সাবেক চিফ ইঞ্জিনিয়ার কুমিল্লা জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওহিদুর রহমান মজুমদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুস সোবহান ভূঁঞা হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মুজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর কবির মজুমদার আলম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম শাহীন মজুমদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম