শান্তি রক্ষায় কাজ করে যাওয়ার শপথ নিলেন ফজলে হোসেন বাদশা

রাজশাহী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:২৩

শান্তি রক্ষায় শপথ নিচ্ছেন ফজলে হোসেন বাদশা দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাওয়ার শপথ নিয়েছেন রাজশাহী-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও মহাজোট মনোনীত প্রার্থী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে ডেমোক্রেসি ইন্টারন্যাশন্যাল আয়োজিত ‘শান্তিতে বিজয়’ অনুষ্ঠানে তিনি এই শপথ নেন। তার সঙ্গে রাজশাহীর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধী সমাজের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও এ শপথ নেন।শপথ বাক্য পাঠ করান ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজশাহী বিভাগের ব্যবস্থাপক আফসানা বেবি।

অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা বলেন, ‘রাজশাহীর শান্তি রক্ষায় আমি সারাজীবন কাজ করে গেছি। বিএনপি নেতাদের মদদে সৃষ্টি হওয়া বাংলা ভাইয়ের কার্যক্রমের বিরুদ্ধে আমিই প্রথম মুখ খুলেছি। কিন্তু আসন্ন নির্বাচনে সেই বাংলা ভাইয়ের মদদদাতা আমার প্রতিদ্বন্দ্বী হয়েছেন। তিনি বলেন, ‘শান্তি রক্ষায় যারা কাজ করবেন তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। জঙ্গি মদদদাতাদের ভোট দিয়ে নির্বাচিত করলে তারা আবার দেশের উন্নয়নের টাকায় জঙ্গিবাদ সৃষ্টি করবে। দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে।তাই সবাইকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই আমি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম