ঢেউয়ের আঘাতে ছিটকে পড়ে সাগরে নিখোঁজ জেলে

কুয়াকাটা প্রতিনিধি
০১ মে ২০২৪, ১৪:৪৬আপডেট : ০১ মে ২০২৪, ১৪:৪৬

পটুয়াখালীর কলাপাড়ায় সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে ট্রলার থেকে ছিটকে পড়ে মো. হাসান (৪৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বঙ্গোপসাগরের রামনাবাদ চ্যানেলের দক্ষিণে বয়া এলাকা থেকে ১৫ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্ঘটনার শিকার ট্রলারের মালিক মো. বেল্লাল হোসেন কাজী।

নিখোঁজ জেলে মো. হাসান ভোলার চরফ্যাশন উপজেলার চর আফজাল এলাকার হাফিজ উদ্দিনের ছেলে। তিনি পটুয়াখালীর মৎস্যবন্দর আলীপুরের এফবি তিমুল ফারজানা ট্রলারের মিস্ত্রি (ইঞ্জিনচালক) হিসেবে কাজ করতেন।

জানা যায়, গত ৫ দিন আগে মৎস্যবন্দর আলীপুর থেকে মাছ শিকারের উদ্দেশে বঙ্গোপসাগরে ১৪ জন জেলে নিয়ে যাত্রা করে এফবি তিমুল ফারজানা নামক ট্রলারটি। এরপর বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে মাছ শিকার করে তারা। মঙ্গলবার কুয়াকাটাসংলগ্ন গভীর সাগরে পৌঁছালে হঠাৎ সমুদ্র উত্তাল হলে ঢেউয়ের আঘাতে ট্রলারের কিনারে বসে থাকা ওই জেলে সমুদ্রে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক ট্রলারে থাকা মাঝি মো. সিদ্দিক গাজী ট্রলারমালিককে ফোন দিয়ে ঘটনা জানালে খোঁজাখুঁজি শুরু হয়।

এফবি তিমুল ফারজানার মালিক মো. বেল্লাল হোসেন কাজী বলেন, ‘ঘটনার পরপরই আমরা চার-পাঁচটা অতিরিক্ত ট্রলার ওখানে খোঁজার জন্য পাঠাই। সারা রাত খোঁজ করা হয়েছে। বুধবার (১ মে) সকালে আরও একটি ট্রলার পাঠিয়েছি কিন্তু এখনও তার খোঁজ পাওয়া যায়নি। ওই জেলের স্বজনেরা এসেছেন তাদের সঙ্গে নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘জেলে নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা কোস্টগার্ড ও নৌপুলিশের সহায়তায় নিখোঁজ ব্যক্তিকে খোঁজার চেষ্টা করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি