মাগুরায় বিএনপির দুটি নির্বাচনি অফিসে হামলার অভিযোগ

মাগুরা প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫২আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৫

মাগুরা মাগুরা-২ আসনে বিএনপির দুটি নির্বাচনি অফিসে হামলার অভিযোগ করেছে স্থানীয় বিএনপি নেতারা। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজার এবং গোপিনাথপুরে নির্বাচনি অফিসে এ হামলায় কয়েকজন কর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

মহম্মদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম আযম সাবু জানান, ‘মঙ্গলবার সন্ধ্যার পর এ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীর ছেলে মিথুন রায় চৌধুরী বিনোদপুর নির্বাচনি অফিসে বসে দলীয় কর্মীদের সঙ্গে কথা বলছিলেন।এসময় পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগ কর্মীরা অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে মিথুন সরে গেলেও স্থানীয় আওয়ামী লীগের বেশ কয়েকজন কর্মী  নির্বাচনি অফিসে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এসময় ৫ জন বিএনপি কর্মী আহত হয়। এরপর বালিদিয়া ইউনিয়নের গোপিনাথপুর নির্বাচনি অফিসেও ভাঙচুর করা হয়।’

তবে এ অভিযোগ অস্বীকার করে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজেদুর রহমান সংগ্রাম ‘এটা মূলত কাজী সালিমুল হক কামাল এবং নিতাই রায় চৌধুরীর মধ্যে দীর্ঘদিনের দলীয় কোন্দলের ফলাফল। এখানে আওয়ামী লীগের কোনও হাত নেই। বরং আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই নির্বাচনি পরিবেশ নষ্ট করার উদ্দেশে।’

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, ‘বিএনপির নির্বাচনি অফিসে ভাঙচুর করা হয়েছে এটা সত্য। তবে কে বা কারা করেছে তা আমরা তদন্ত করছি। তবে এ ব্যাপারে আমরা কোনও অভিযোগ পাইনি।’

/এসএসএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম