মেহেরপুরে বিএনপির নির্বাচনি অফিস ভাঙচুরের অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৫

মেহেরপুর মেহেরপুর-১ আসনের আওতাধীন মেহেরপুর পৌর এলাকার শেখপাড়ায় বিএনপির নির্বাচনি অফিস দুর্বৃত্তরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে কোনও এক সময় কে বা কারা অফিসটি ভাঙচুর করে লণ্ডভণ্ড করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

মেহেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন জানান, ‘নির্বাচনি প্রচারণার জন্য ৪নং ওয়ার্ডে শেখপাড়ায় নির্বাচনি প্রচার অফিসটি স্থাপন করা হয়। রাতে কে বা কারা অফিসটির ভাঙচুর করে। সকালে স্থানীয় নেতাকর্মীরা ফোন করে অফিসটি ভাঙচুরের খবর দিলে জানতে পারি। অফিসটি পরিদর্শন করে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি।’

তবে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, এ ব্যাপারে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম