বাগেরহাটে আ.লীগের নির্বাচনি কার্যালয়ে আগুন, আটক ৩

বাগেরহাট প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১০:৫৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১১:০৩

বাগেরহাটে আ.লীগের নির্বাচনি কার্যালয়ে আগুন বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুর ইউনিয়নের আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে সোনাতুনিয়া বাসস্টান্ড এলাকার ওই কার্যালয়টিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে।

আটককৃতরা হলেন কাদের (৫০), মুজিবর (৪০) ও রেজাউল (৩৫)। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে খুলনা সিটি করপোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাগেরহাটে আ.লীগের নির্বাচনি কার্যালয়ে আগুন

উজলকুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আহাদ শেখ জানান, সোনাতুনিয়া বাসস্টান্ডে উজলকুড় ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের কার্যালয়টি বর্তমানে আওয়ামী লীগের নির্বাচনি অফিস হিসেবে ব্যবহার হচ্ছিল। প্রতিদিনের মতো রাতে নেতাকর্মীরা অফিসটি বন্ধ করে বাড়িতে যায়। রাত ১২টার সময় দুর্বৃত্তরা অফিসটিতে অগ্নিসংযোগ করে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে মোংলা থেকে ফায়ার সার্ভিস ও রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, ‘বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা আওয়ামী লীগের একটি নির্বাচনি কার্যালয়ে আগুন দেয়। পুলিশ অভিযান চালিয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ওই এলাকা থেকে তিনজনকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম