জয়পুরহাট-২ আসনে আ.লীগ প্রার্থীর ২২ দফা ইশতেহার

জয়পুরহাট প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১১:০৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১২:০৯

জয়পুরহাট-২ আসনে আ.লীগ প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপনের ২২ দফা ইশতেহার জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন তার ব্যক্তিগত নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিকালে ক্ষেতলাল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনাকীর্ণ সমাবেশে তিনি ২২ দফা উন্নয়নমূলক ইশতেহার ঘোষণা করেন। তিনি দাবি করেন, অনগ্রসর এলাকা হিসেবে ক্ষেতলাল আক্কেলপুরের মানুষের ‘মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করা’ এবং একটি স্বনির্ভর অঞ্চল গড়ে তোলার জন্যই এলাকার ‘অর্থনৈতিক ও সামাজিক মুক্তির সনদ’ হিসেবে ২২ দফার এই ইশতেহার ঘোষণা করেছেন।

ইশতেহারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ২০২০ সালে মধ্যে সব আইডিভুক্ত গ্রামীণ রাস্তা পাকা করা, সব হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রয়োজনীয় ডাক্তার ও নার্সের উপস্থিতির মাধ্যমে উন্নত সেবা নিশ্চিত করা, মসজিদ-ঈদগাহ মাঠ-মন্দির-এতিমখানার উন্নয়নে আর্থিক সহায়তা বৃদ্ধি করা, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে জয়পুরহাট-২ আসনের সব প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজ-মাদ্রাসায় মহানগর মানের উন্নত শিক্ষা ব্যবস্থা চালুকরণ, ২০১৯ থেকে ২০২৭ সালের মধ্যে শিক্ষিত বেকার এবং শিক্ষিত-অশিক্ষিত বিভিন্ন বয়সী নারী-পুরুষের বিপুল পরিমাণ বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব ও দারিদ্রমুক্ত এলাকা প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের কেন্দ্রীয় ইশতেহারের সঙ্গে সমন্বয় করে আমি এলাকার উন্নয়নে ব্যতিক্রমী কিছু উদ্যোগ নিয়েছি। আগামী নির্বাচনে জয়লাভ করলে এই এলাকায় ফিতরা নেওয়ারও কোন লোক থাকবে না।’ ইশতেহার ঘোষণা শেষে তিনি এলাকার মানুষের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. মজিদ মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, মোমিন আহম্মেদ জিপি, যুগ্ম সম্পাদক জাকির হোসেনসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সাধারণ মানুষ।

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম