হুমকি-ধমকিতে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ২৩:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২৩:২২

কথা বলছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

বিএনপি নেতারা এখন সরকারি কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেছেন, ‘তারা এবার কৌশল পাল্টেছে। তারা এখন বিভিন্ন সরকারি কর্মকর্তাকে হুমকি দিচ্ছে। টেলিফোনে হুমকি দিচ্ছে। চিঠি দিয়েও হুমকি দিচ্ছে। প্রাণনাশের ভয় দেখিয়ে, নির্বাচন প্রক্রিয়াতে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় তারা। তবে যেকোনও রকমের সন্ত্রাস দমনে সরকার বদ্ধপরিকর। এই ধরনের হুমকি-ধমকি দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করা যাবে না।’

শুক্রবার (২১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নে নির্বাচনি প্রচার ও গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পুনরায় রাজনীতিতে ফিরে আসার জন্য জনবিচ্ছিন্ন নেতাদের শরণাপন্ন হয়ে ঐক্যফ্রন্ট গঠন করে মাঠে ফেরার চেষ্টা করছে। বিএনপির সন্ত্রাসী নেতা তারেক রহমান দেশের বাইরে থেকে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। তাদের মূল লক্ষ্য, নির্বাচনকে বানচাল করা।’

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুক উজ জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের