দাঁড়ানো ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ২

গাজীপুর প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১৩:৪০আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৭

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে একটি দাঁড়ানো ট্রাকের পেছনে চলন্ত ট্রাকের ধাক্কায় সংঘর্ষে মিজান (২৮) ও দেলোয়ার হোসেন (২৩) নামে দুই জন নিহত হয়েছেন। নিহতরা দুই ট্রাকের চালক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কয়ার ওষুধ কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মিজান রংপুর সদর উপজেলার কলেজ পাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ও দেলোয়ার টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে।

টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার জানান, শনিবার ভোর রাতে কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর স্কয়ার ওষুধ কারখানার বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে যায়। ট্রাকচালক বিকল চাকা মেরামত করার জন্য টায়ার বদলাতে ট্রাকের নিচে যান। এ সময় টাঙ্গাইলগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক দাঁড়ানো ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্ট ভর্তি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় সিমেন্ট ভর্তি ট্রাকের চালক মিজান ঘটনাস্থলেই নিহত হন। আহত বালুভর্তি ট্রাকের চালক দেলোয়ার হোসেনসহ তিনজনকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহতদের ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান