কুষ্টিয়ার ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা

কুষ্টিয়া প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৪:৪৯

কুষ্টিয়ার ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা

আসছে শীত, সেই সঙ্গে কুষ্টিয়ায় ফুটপাতে জমে উঠেছে গরম কাপড়ের ব্যবসা। জেলার স্বল্প আয়ের মানুষেরা শীতের হাত থেকে বাঁচার জন্য গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলো বেছে নিচ্ছেন। এসব দোকানে ২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে গরম কাপড় পাওয়া যাচ্ছে। কম দামে কাপড় পাওয়ার ফলে বেচাকেনাও বেশ জমে উঠেছে।

ফুটপাতের ব্যবসায়ী রহিম আলী বলেন, ‘সবাই পছন্দের শীতের কাপড় কিনতে বিভিন্ন স্থানে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। স্বল্পমূল্যে সোয়েটার, জ্যাকেট, মাফলার, কোর্ট, প্যান্ট, কানটুপিসহ বিভিন্ন প্রকার শীতবস্ত্র পাওয়ায় ক্রেতারা   খুশি মনে কাপড় কিনছেন।’

রুবেল নামে এক ক্রেতা বলেন, ‘শপিং কমপ্লেক্সের দোকানগুলোতে শীতের  কাপড়ের দাম বেশি। তাই নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের লোকেরা কম মূল্যের কাপড় কিনতে ফুটপাতের দোকানগুলোতে বেশি ভিড় জমান। তাছাড়াও ফুটপাতের দোকানে অনেক কম মূল্যের গরম কাপড় পাওয়া যায়।’

নাজমা বেগম নামের আরেকজন বলেন,  ‘ফুটপাত থেকেও ভালো ভালো শীতের পোশাক পাওয়া যায়। তাই এখান  থেকে কাপড় কিনতে সব শ্রেণির মানুষই আসে। পছন্দ করে তিনটা শীতের পোশাক কিনেছি। টাকা থাকলে আরও কিনতাম।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী