সিলেটে ইনাম আহমদ চৌধুরীকে খুঁজলেন প্রধানমন্ত্রী

সিলেট প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৮, ২০:০৫আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২০:৪১

ইনাম আহমদ চৌধুরী

সদ্য বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীকে মঞ্চে খুঁজলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সিলেট জেলা ও মহানগর আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখার সময় তার খোঁজ করেছিলেন প্রধানমন্ত্রী। 

শনিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখার এক পর্যায়ে ইনাম চৌধুরীর খোঁজ করে তাকে সমাবেশস্থলের মঞ্চে খুঁজতে থাকেন শেখ হাসিনা।  মঞ্চে ইনাম চৌধুরীকে না পেয়ে সেখানে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ইনাম চৌধুরী কোথায়? তাঁকে মঞ্চে দেখছি না। তাঁর মঞ্চে থাকা উচিৎ ছিল’।

ইনাম চৌধুরীর প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ইনাম চৌধুরী বিএনপির মনোনয়ন পাননি। কারণ তিনি তাদের টাকা দিতে পারেননি। তাই তিনি বিএনপি ছেড়ে আমাদের দলে এসেছেন।

বিএনপির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি একেক আসনে চার পাঁচ জনকে মনোনয়ন ধরিয়ে দিয়ে তাদের মধ্যে যে টাকা বেশি দিয়েছে তাকেই মনোনয়ন দিয়েছে। লন্ডন থেকে নাটাই ঘোরাচ্ছে। এই কি তাদের রাজনীতি?’

পরে ইনাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউন’কে জানান,‘শুক্রবার (২১ ডিসেম্বর) পুরোটা দিন সিলেটে ছিলাম। ওই দিন সিলেট-১ আসনে মহাজোটের  প্রার্থী ড. একে আব্দুল মোমেনের পক্ষে মতবিনিময় সভায়ও অংশ নেই। এরপর রাতেই ঢাকায় চলে আসি। যার কারণে প্রধানমন্ত্রীর সমাবেশে যাওয়া সম্ভব হয়নি।’

/টিএন/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের