বঙ্গবন্ধুর সমাধিতে আল আকসা মসজিদের প্রধান খতিব

গোপালগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:২৬

বঙ্গবন্ধুর সমাধিতে আল আকসা মসজিদের প্রধান খতিব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন করেছেন ফিলিস্তিনের আল-আকসা মসজিদের প্রধান খতিব মুফতি মোহাম্মদ আহমাদ হোসাইন। রবিবার (২৩ ডিসেম্বর)  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার জন্য দোয়া করেছেন তিনি। 

রবিবার দুপুর সোয়া ১২টায় বঙ্গবন্ধুর সমাধি-সৌধের বেদির সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন মুফতি মোহাম্মদ আহমাদ হোসাইন। পরে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন। 

এসময় খতিবের সেক্রেটারি অফিসার মোস্তফা, বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান, ইরান-বাংলাদেশ চেম্বার অব কর্মাসের সভাপতি ড. কাজী এরতেজা হাসান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহমেদ হোসেন মির্জাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

এর আগে দুপুর ১২টায় আল-আকসা মসজিদের প্রধান খতিব মোহাম্মদ আহমাদ হোসাইন হেলিকপ্টারে করে ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। 

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম