নৌকায় ভোট দিন আমি উন্নয়ন দেবো: শেখ হাসিনা

লিয়াকত আলী বাদল, রংপুর
২৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৩

পীরগঞ্জ সরকারি বিদ্যালয় মাঠে জনসভায় শেখ হাসিনা ও শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমি সকলের কাছে ভোট চাই। নৌকায় ভোট দিন, আমি উন্নয়ন দেবো, সমৃদ্ধ জীবন দেবো। ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তুলবো। রবিবার (২৩ ডিসেম্বর) বিকালে পীরগঞ্জ সরকারি বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘পীরগঞ্জ আমার নিজের এলাকা। এখান থেকে আমি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। কিন্তু আপনারা জানেন, একজন দুটো আসনে এমপি থাকতে পারেন না। সে কারণে একটি আসন আমাকে ছেড়ে দিতে হয়। আমি আমার জন্মস্থান টুঙ্গিপাড়ার আসনটি সব সময় রেখে দেই। কারণ, সেখানে আমার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর রয়েছে। সে কারণে ওই আসনটি আমি রাখি।’
তিনি বলেন, ‘রংপুর ছিল মঙ্গাপীড়িত অঞ্চল। গত ১০ বছরে মঙ্গাকে বিদায় করে দেওয়া হয়েছে। এসব এলাকায় আর কোনও দিন দুর্ভিক্ষ হবে না, মঙ্গা হবে না। পীরগঞ্জ অনেক অবহেলিত ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এখানে অনেক উন্নয়ন হয়েছে। আমি আমার মেয়ে শিরীন শারমিনকে গতবার এ আসনটি ছেড়ে দিয়েছিলাম। সে গত ৫ বছর এলাকায় আমার পক্ষে অনেক উন্নয়ন করেছে। অনেক কষ্ট করেছে। সে কারণে আমার মেয়ে শিরীন শারমিনকে আপনাদের হাতে তুলে দিলাম। আমাকে ভোট দেওয়া মানে শিরীনকে ভোট দেওয়া। ব্যালট পেপারে শিরীনের নাম থাকবে কিন্তু আপনারা জানবেন ভোটটা আমাকেই দিচ্ছেন। উন্নয়ন যা করতে হয় আমি করবো। আমি সময় দিতে পারি না, আমাকে সারাদেশের তিনশ আসনের দিকে খেয়াল রাখতে হয়। দেশ-বিদেশের বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয়। সে কারণে আমি আপনাদের কাছে আবারও শিরীনকে তুলে দিলাম। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করবেন।’
প্রধানমন্ত্রী বলেন, আপনাদের সন্তান জয় ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন দেখিয়েছে, তার জন্য এটা সম্ভব হয়েছে। এছাড়া জয় ও পুতুল সব সময় আপনাদের পাশেই আছে। ফলে পীরগঞ্জের উন্নয়নের চিন্তা আমার। গত ১০ বছরে এই এলাকার উন্নয়নের জন্য কী কী করেছি তা বলতে চাই না। আমি জানি পীরগঞ্জের সমস্যা।’
তিনি বলেন, পীরগঞ্জে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ব্রিজ রাস্তাঘাটসহ অবকাঠামো করা হয়েছে। ২০২১ সালের মধ্যে সারাদেশকে শতভাগ বিদ্যুতের আওতায় এনে আলোয় আলোকিত করা হবে। আমি আপনাদের পুত্রবধূ হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছি। স্পিকারের পদটি রাষ্ট্রপতির পরেই। আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এলে শিরীন শারমিনকে স্পিকার করা হবে। সেজন্য নৌকা মার্কার প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, সারাদেশে নৌকা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার পালে যে হাওয়া লেগেছে আশা করি দেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের দেশ সেবা করার সুযোগ দেবেন। তিনি বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে বলেন, এরা যুদ্ধাপরাধী, আগুন সন্ত্রাসী। মহান স্বাধীনতা যুদ্ধে এদের অনেকেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। এরপর এরাই আন্দোলনের নামে বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে। এরা রংপুরের মিঠাপুকুরসহ সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জে মহাসড়কের গাছ কেটে সাবাড় করেছে। মানুষকে পুড়িয়ে মেরেছে। এদের সম্পর্কে সাবধান থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানাই।
তিনি বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে জেলে গেছে। তার ছেলে তারেক রহমান একুশে আগস্ট গ্রেনেড মেরে আইভী রহমানসহ ২৫ জনকে হত্যা করেছে। শত শত মানুষকে পঙ্গু করেছে। দুর্নীতি করেছে। এরা সাজাপ্রাপ্ত, এরা দেশের কী উন্নতি করবে? তিনি জনগণকে খালেদা জিয়া আর তার সন্তান তারেক সম্পর্কে সাবধান থাকার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ মানে লুটপাট, দুর্নীতি আর মানুষ খুন করা।
এ সময় শেখ হাসিনা রংপুর-৪ আসনের প্রার্থী টিপু মুন্সী ও রংপুর-৫ আসনের প্রার্থী আশিকুর রহমানকে জনগণের সামনে পরিচয় করিয়ে তাদের পক্ষে ভোট চান। সভায় পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে আওয়ামী লীগে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়ে তিনি বলেন, তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন। এর আগে জাতীয় পার্টি ও বিএনপি করেছেন। এখন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে।
পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পীরগঞ্জ পৌর মেয়র তানজিবুল ইসলাম শামীম, রংপুর-৬ আসনের প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল হক, বাহাউদিন নাসিম প্রমুখ।

/ওআর/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম