প্রতি বছরের মতো এবারও পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফলে দিনাজপুরের হিলি উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান লাভ করেছে ডলি মেমোরিয়াল স্কুল। এবছর ডলি মেমোরিয়াল স্কুল থেকে পিইসিতে পরীক্ষার্থী ছিল ৮০ জন। এর মধ্যে ৬৩ জন জিপিএ ৫ ও অন্যরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। অপরদিকে জেএসসিতে পরীক্ষার্থী ছিল ৪০ জন। এর মধ্যে ১০ জন জিপিএ ৫ এবং অন্যরা বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
হিলির ডলি মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অতীতের ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমাদের স্কুল ভালো ফলাফল করেছে। এই ফলাফলে আমিসহ আমার শিক্ষকরা সবাই আনন্দিত। শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এ সফলতা।’








