ভোটের মাঠ থেকে পালাতেই নানা অভিযোগ তুলছে বিএনপি: নাসিম

গাইবান্ধা প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ২১:৪০আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ২১:৪১

গাইবান্ধায় নির্বাচনি জনসভায় মোহাম্মদ নাসিম স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগের জয় নিশ্চিত দেখে বিএনপির মাথা খারাপ হয়েছে। তাই ভোটের মাঠ থেকে পালাতেই লেভেল প্লেয়িং ফিল্ড এবং নানা অভিযোগ তুলছেন তারা। আগে থেকেই বিএনপি-জামায়াত বলেছিল, তারা বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচনে আসবে না। কিন্তু তারা নাকে খত দিয়ে নির্বাচনে এসেছে। এখন নির্বাচনকে ঘিরে বিএনপি-জামায়াত নানা অজুহাত দাঁড় করছে।’
সোমবার (২৪ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, ফুটবল খেলায় মেসি-নেইমার গোল মিস করতে পারে কিন্তু ৩০ ডিসেম্বর শেখ হাসিনার বিজয়ের গোল মিস হবে না। দেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দেবে। এবারের বিজয় হবে বিএনপিকে লাল কার্ড দেখিয়ে বিতাড়িত করার। আর এই বিজয়েই বিএনপি-জামায়াতের কবর রচনা হবে।’
সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়। সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদুর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, গাইবান্ধা-৫ আসনে মহাজোটের নৌকার প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ, গণ আজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এসকে সিকদার, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান ও সাম্যবাদী দলের সভাপতি ডা. শাহাদত হোসেন, সাঘাটা উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ হিরু, সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য সাকোয়াত হোসেন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান নিটল, গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার জনসভায় বক্তব্য রাখেন।

/ওআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান